AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার



শাহজাদপুরে নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক বৃদ্ধা করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মায়া রানী (১০০) উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বাসিন্দা এবং বিষ্টপদ শীলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন মায়া রানী শীল করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ শ্মশানঘাট-সংলগ্ন করতোয়া নদীর তীরে তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে নব শীল জানান, তাঁর মা গত মঙ্গলবার গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ গাঁড়াদহ শ্মশানঘাট-সংলগ্ন করতোয়া নদীর তীরে পাওয়া যায়।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!