নেত্রকোণার মদন উপজেলায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক সতেন্দ্র পাল ও সদস্যসচিব শ্যামল দত্তের যৌথ স্বাক্ষরে গত ২ জুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা শাখার নতুন এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে অলক কুমার চৌধুরীকে আহ্বায়ক এবং রামানন্দ বিশ্বশর্মাকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া রিতিশ কান্তি সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নরেন্দ্র চন্দ্র দাসকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে তারা কাজ করবেন। একই সঙ্গে উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হবে।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ধর্ম-বর্ণনির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

