AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে ৪ ওসিসহ ৩ পুলিশ পরিদর্শককে বদলি-পদায়ন



মৌলভীবাজারে ৪ ওসিসহ ৩ পুলিশ পরিদর্শককে বদলি-পদায়ন

মৌলভীবাজারে কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন এর স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে তিনটি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ মোট ৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, কুলাউড়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে পুলিশ পরিদর্শক অপরাধ শাখা, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালকে পুলিশ পরিদর্শক সদর সার্কেল, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন তালুকদারকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্নাকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক দিলীপ কান্ত নাথকে পুলিশ পরিদর্শক (প্রশাসন) পুলিশ অফিসে, পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিনকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আব্দুল মালিককে জুড়ী থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে। জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিয়মিত ও প্রশাসনিক কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং জনস্বার্থে এই রদবদল করা হয়েছে। এই আদেশের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সেবার মান আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!