AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগর মেদিনীপুর সীমান্তে মাটির নিচ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার



জীবননগর মেদিনীপুর সীমান্তে মাটির নিচ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার রাত ৮টার দিকে নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলে বের হয়। টহলরত অবস্থায় রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তারা গোপন তথ্য পান যে, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচ থেকে একটি পুরোনো বিদেশি তৈরি সচল ৭.৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা অবস্থায় তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা ছিল এবং গুলিগুলোর পেছনে “KF 7.65” খোদাই করা ছিল।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে রাত ৯টা ৫ মিনিটে জব্দ করা হয়। পরে আলামতগুলো বিজিবির হেফাজতে নেওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সাধারণ ডায়েরি (জিডি) মূলে জীবননগর থানার মালখানায় জমা দেওয়া হয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ৫৮ বিজিবির মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দেন। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!