AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু



শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতী নামে ১৩ বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ১টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা বাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছড়ায় স্নান করতে নেমে চোরাবালির কবলে পড়ে রুদ্র তাঁতী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি পর স্থানীয় লোকজন ও স্বজনদের প্রচেষ্টায় ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী বলেন, রুদ্র তার বন্ধুদের সঙ্গে স্নান করতে ছড়ায় নেমেছিল। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে বাগানের লোকজন, স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে ব্যাপক খোঁজাখুজি করেন। দীর্ঘ সময় পর ছড়ার পানির নিচ থেকে রুদ্রর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুদ্র তাঁতী কেজুরী ছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। কমল তাঁতী পেশায় একজন ট্রাক্টর চালক। রুদ্র শ্রীমঙ্গল র‍্যানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রুদ্রর বাবা কমল তাঁতী জানান, কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, সে চোরাবালিতে আটকে গিয়ে আর উঠতে পারেনি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!