AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ১



সাটুরিয়ায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১০) জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে অধীর মনিদাস (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার দড়গ্রাম এলাকার দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ​গ্রেফতারকৃত অধীর মনিদাস দড়গ্রাম এলাকার মৃত রাজেন্দ্র মনিদাসের ছেলে।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা আনুমানিক ২টার দিকে ওই শিশুটি তার নিজ বাড়ির পাশে দড়গ্রাম দাসপাড়ার জোরান চন্দ্র মনিদাসের মালিকানাধীন একটি পুকুরে গোসল করতে যায়।

শিশুটি যখন পুকুরে গোসল করাকালীন মাথায় শ্যাম্পু লাগাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অভিযুক্ত অধীর মনিদাস সেখানে অতর্কিতে হামলা চালায়। সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে অবুঝ শিশুটি আত্মচিৎকার শুরু করে।

​শিশুর চিৎকার শুনে পাশের বাড়ির এক প্রতিবেশী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। প্রতিবেশীর উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগী শিশুকে ফেলে রেখে অভিযুক্ত অধীর মনিদাস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ​

এই ন্যাক্কারজনক ঘটনার পর সোমবার রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা নেপাল মনিদাস বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সাটুরিয়া থানা পুলিশ তৎপরতার সাথে রাতেই বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি অধীর মনিদাসকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​এদিকে এই ঘটনার পর দড়গ্রাম এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!