AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ‍‍’জিলাউন নেছা ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন



ফ‍‍’জিলাউন নেছা ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

নরসিংদি জেলার মনোহরদী উপজেলার চরমান্দলিয়া ইউনিয়নের মজিত পুর গ্রামের, ফ‍‍`জিলাউন নেছা হাজী মফিজ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৩১ মে) রবিবার মজিতপুর মোল্লা বাড়িতে  ৬ষ্ঠ বর্ষ পূর্তি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তাছাড়া সুদীর্ঘ ৬ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দ্বিবার্ষিকী দিবস ২০২৬ এর অনুষ্ঠান সফলভাবে পালিত হয়েছ।

অনুষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক বিনোদনের বর্নাঢ্য আয়োজন করা হয়।এতে খেলাধুলা, কবিতা আবৃত্তি, গান হাম নাথ,গজল, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে সভাপতিত্ব করেন,ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ  মফিজ মোল্লা,অনুষ্ঠান পরিচালনা করেন, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজর সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন সেলিম মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান দোলন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কান্দন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চরমান্দালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব মোর্শেদ শাহ প্রমুখ।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
তাছাড়া এসময় মজিতপুর গ্রামের দুস্থ ও অসহায় মানুষের মাঝে কৃষি উপকরণ ও তরুণদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

পরিশেষে ফ‍‍`জিলাউন নেছা ফাউন্ডেশন এর পক্ষ থেকে জসিম উদ্দিন সেলিম মোল্লা আহবান জানিয়ে বলেন, এলাকার সকল শ্রেনীপেশার মানুষ এবং সুধীজনেরা আসুন, মানবসেবার এই মহৎ আয়োজনে অংশগ্রহণ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সুন্দর ও মানবিক সমাজ গঠনে অবদান রাখি।
এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হলো।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!