পূর্বাশা পরিবহনের ধাক্কায় কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার উল্টে গুরুতর আহত হয়েছেন ৬ যাত্রী। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় ২ জন যশোর হাসপাতালে ও ১ জন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে স্থানীয় বারমাসিয়া ব্রীজ এলাকায়। ঘটনাটি নিয়ে আলামিন মল্লিক বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগী রকিব দিফাদার বলেন,রবিবার সকালে কোটচাঁদপুর আম বাজার থেকে পাওয়ার ট্রিলারে করে আম সংগ্রহ করতে পাশের উপজেলা জীবননগরের হাসাদহে যাচ্ছিলাম। পথিমধ্যে আমাদের গাড়িটি কোটচাঁদপুর বারমাসিয়া নামকস্থানে গিয়ে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাসা পরিবহনের একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেন। এ সময় পাওয়ার ট্রিলার ড্রাইভার সহ ৬ জন পড়ে যায়। এতে করে পাওয়ার ট্রিলারের ৬ যাত্রীই আহত হয়।
যার মধ্যে রয়েছে আরিফ মালিতা (৩৫), আলামিন হোসেন (৩২), ইসমাইল খা (৩২), ইয়াছিন (২৭), রকিব দফাদার (৪০)। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় ২ জনকে যশোর হাসপাতালে রেফার্ড করেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। যার মধ্যে রয়েছে আরিফ হোসেন ও ইসমাইল হোসেন। আরেক ১ জনকে ভর্তি রাখেন কোটচাঁদপুর হাসপাতালে।
তবে পূর্বাশা পরিবহনের বাসটি এখনো আটক করতে পারেনি পুলিশ।
ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ হয়েছে বলে নিশ্চিত করেছেন।
কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক। তিনি বলেন,ভুক্তভোগীরা ওই ঘটনায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

