সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীনগর রক্তের বন্ধন (SRB) এর ২০২৬-২০২৭ সালের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত ১১ মে ২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম শান্ত এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন আমিত শেখ। সাধারণ সম্পাদক করা হয়েছে উম্মে হাবিবা স্বপ্নাকে ও সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন কানিজ ফাতিমা।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় আকাশ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ পদে উম্মে হাবিবা স্বপ্না, প্রচার সম্পাদক শান্ত শিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম নিলয়, রক্ত বিষয়ক সম্পাদক সিফাত হোসেন এবং তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে সাইবা ইনসা জান্নাত দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য সচিব হিসেবে রয়েছেন ফয়সাল। সদস্য পদে রয়েছেন মাহফুজ শেখ, মোঃ মারজান, সাজেন শেখ, রাতুল মোল্লা ও মোঃ হিমেল।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ওমর হোসেন বলেন, “শ্রীনগর রক্তের বন্ধন (SRB) শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। আমি চাই আগামী দিনে এই সংগঠন আরও বড় হোক, সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়াক এবং মানবিক কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাক। তরুণদের নিয়ে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে রক্তদান, অসহায় মানুষের সহায়তা ও সামাজিক উন্নয়নের কাজ আরও ব্যাপকভাবে পরিচালিত হবে। সকলের সহযোগিতা ও দোয়া থাকলে ইনশাআল্লাহ শ্রীনগর রক্তের বন্ধন একদিন দেশের অন্যতম মানবিক সংগঠনে পরিণত হবে।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক কাজ, রক্তদান কার্যক্রম ও সমাজসেবামূলক উদ্যোগকে আরও গতিশীল করতে নতুন এই কমিটি কাজ করবে। পাশাপাশি তরুণদের মানবসেবায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

