AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত



মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে মুরাদনগর উপজেলা সদরস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, শাহ আলম, আজিজ মোল্লা, হাজী ইদ্রিস ও আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁরা নতুন প্রজন্মের মাঝে জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন ও উন্নয়ন ভাবনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

যুবদল নেতা মাছুম মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নায়েব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মহিবুল্লাহ।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মুরাদনগরের সাবেক ছয়বারের সংসদ সদস্য ও সাবেক ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!