রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দূর্গম জুপ্পুই এলাকায় মুমূর্ষু অবস্থায় প্রভাতী ত্রিপুরা (১৮) নামক এক তরুণীর জীবন বাঁচালো বিজিবি।
শুক্রবার গভীর রাতে মারাত্মক পেট ব্যথা নিয়ে প্রভাতী ত্রিপুরার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঐ মূহুর্তে আশেপাশে কোন কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় স্ত্রীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের জুপ্পুই বিওপিতে ছুটে আসে স্বামী রুহিম ত্রিপুরা।
অসুস্থ তরুণীর স্বামী রুহিম ত্রিপুরার সাথে কথা বলে জানা যায়, তার স্ত্রী সন্ধ্যায় হঠাৎ পেট ব্যাথায় ছটফট করতে করতে কিছু বুঝে উঠার আগেই জ্ঞান হারিয়ে মুমূর্ষু হয়ে পড়ে। সংবাদ পেয়ে তৎক্ষনাৎ ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় অসুস্থ তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দীর্ঘ দূর্গ মপথ পায়ে হেটে বিওপিতে এনে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বাড়ি পৌঁছে দেয়া হয়। বিজিবির এমন মানবিক পদক্ষেপের ফলে মুমূর্ষু অবস্থা থেকে প্রভাতী ত্রিপুরা নতুন জীবন ফিরে পায়।
এই ঘটনায় জুপ্পুই এলাকাবাসী বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী বলেন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে বিজিবি পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর ডায়েরিয়া, কলেরা, হাম সহ নানাবিধ মানবিক চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকে।
তারই ধারাবাহিকতায় প্রভাতী ত্রিপুরার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

