AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“পাঠ হোক জ্ঞানের আলো” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) বেলা ৩টায় কেন্দুয়া উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কবি সরোজ মোস্তফা। সহ-আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদ্দাম হুসাইন এবং দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফসা ইসলাম মোহ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞা।

প্রতিযোগিতায় মোট ১০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চায় আরও অনুপ্রাণিত হয়েছেন বলে অনুভূতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাভ্যাসের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন। বিশেষ করে ময়মনসিংহ গীতিকার অন্যতম সংগ্রাহক, কবি ও প্রাবন্ধিক চন্দ্রকুমার দে সম্পর্কে জানাতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তারা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। সেই সঙ্গে কেন্দুয়ার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে উপজেলা প্রাঙ্গণে পাবলিক লাইব্রেরি সচল করার লক্ষ্যে দ্রুত অনুদান দেওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, চন্দ্রকুমার দে (১৮৮৯-১৯৪৬) ছিলেন একজন লেখক ও সংগ্রাহক। তিনি কেন্দুয়া উপজেলার আইথর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রাম কুমার দের পূর্বপুরুষদের নিবাস ছিল উপজেলার রাঘবপুরে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!