AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাক্তন স্বামীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ



প্রাক্তন স্বামীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরের অভয়নগরের চেঙ্গুটিয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে রুবেল (৩২) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্ত্রী পারভীন ও তার পরিবারের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত রুবেল চেঙ্গুটিয়া এলাকার আশরাফ মোড়লের ছেলে।

রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিকভাবে রুবেলের সঙ্গে একই উপজেলার বাহিরঘাট গ্রামের আকবর গাজীর মেয়ে পারভীনের বিয়ে হয়। এ দম্পতির দুটি সন্তান হওয়ার পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে সন্তানরা তাদের বাবার সঙ্গে বসবাস করে আসছে।

উভয়ের সম্মতিতে সন্তানদের মা মাঝে মাঝে সন্তানদের দেখার জন্য নিজের বাবার বাড়িতে নিয়ে যেতেন। সেই ধারাবাহিকতায় পারভীন সন্তানদের নিয়ে গেলে শুক্রবার (২৯ মে) সকালে রুবেল তার প্রাক্তন শ্বশুরবাড়িতে যান। সেখানে যাওয়ার পর পারভীন ও তার পরিবারের সদস্যরা রুবেলের ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।

রুবেল নিজেকে বাঁচাতে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে রুবেলের প্রাক্তন স্ত্রী পারভীনের বাবা আকবর গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার মেয়ে অনেক আগেই তাকে তালাক দিয়ে আমাদের বাড়িতে চলে আসে। বর্তমানে সে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। ঈদ উপলক্ষে মেয়ে বাড়িতে এসে সন্তানদের নিজের কাছে নিয়ে আসে। রুবেল আবার সংসার করতে চাইত। কিন্তু মেয়ে রাজি না হওয়ায় সে নিজেই শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।”

অন্যদিকে রুবেলের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!