AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু



পীরগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডিপ টিউবওয়েলের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মৃত রফিকুল ইসলাম উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামের সলিম উদ্দীনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে পীরগঞ্জ থানাধীন সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামের আশারি কান্দর এলাকায় পানি সেচ দেওয়ার জন্য ডিপ টিউবওয়েল চালু করতে যান রফিকুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার তার ডান হাতের তালুতে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন তাকে সিএনজিযোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি উল্লেখ করেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!