AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে ‘নৈশ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন



মাদারগঞ্জে ‘নৈশ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ‘নৈশ ফুটবল’ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) রাত ৮টায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া সাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে তেঘরিয়া যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে “ব্যাচ ব্যাটল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬”-এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মজনু মিয়া। টুর্নামেন্টের উদ্বোধন করেন শাহ জেকরুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক শাহ আব্দুল্লাহ সবুজ এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) শাহ মেজবাহুল জীবন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের প্রথম রাতে মোট চারটি দল অংশগ্রহণ করে। তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলার মাঠ হয়ে ওঠে উৎসবমুখর ও মনোমুগ্ধকর।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!