AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে জামালপুর ৩৫ বিজিবি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৩:২০ পিএম, ২৭ মে, ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে জামালপুর ৩৫ বিজিবি

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, যানজট নিরসন ও স্বস্তিদায়ক করতে মহাসড়কে নেমেছেন জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।

জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ শুরু করেছেন।

বুধবার (২৭ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে জামালপুর ৩৫ বিজিবির সদর দপ্তর।

বিজিবি জানায়, আগামী ৩১ মে পর্যন্ত মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় তারা মাঠে অবস্থান করবেন।

জানা গেছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হলেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে যমুনা সেতুর পূর্ব পাড়ের টোল প্লাজায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয় অনেককেই। এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে মাঠে নেমেছেন বিজিবির সদস্যরা।

ইতোমধ্যে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন। যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা রাত-দিন কাজ করে যাচ্ছেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!