AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৭:৩১ পিএম, ২৬ মে, ২০২৬

মাদারগঞ্জে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাঁতার শিখতে গিয়ে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আনাস (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে মাদারগঞ্জ মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।

আনাস ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে জোনাইল চাইলেনিপাড়া হাজী ওমেদ আলী হুরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় সাঁতার শিখতে নামে আনাস। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় আনাসকে ভাসতে দেখে স্থানীয় এক শিশু। পরে আনাসের বাবা-মাকে খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান ঐশী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে সাঁতার শিখতে গিয়ে আনাস নিখোঁজ হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!