কিশোরগঞ্জের অষ্টগ্রাম মিঠামইন অলওয়েদার রোডে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মহিষাকান্দি এলাকার বাসিন্দা মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ৬ বছর বয়সী ছেলে আয়ান।
জানা গেছে, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন মনির হোসেন।
পথে ভাতশালা সেতুর মিঠামইন এলাকায় পৌঁছালে পিকআপের সাথে দুর্ঘটনা হয় তাদের মোটরসাইকেলটি।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, দুর্ঘটনার পর পিকআপের চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

