মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ বলেছেন, সারা দেশে এবার প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে। কুরবানিকে ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয় তা সারা দেশের মানুষের উপকারে আসে।
মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এবারের ঈদের বাজার অন্যান্যবারের তুলনায় নিরাপদ রয়েছে।
প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য যাতে নিরাপদ হয় সেজন্য সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের অনিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।
মন্ত্রী আরও বলেন, আমরা বাজারগুলোতে ভেটেরেনারি টিম, জাল টাকা প্রতিরোধ ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনিক-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকা নিশ্চিত করেছি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

