AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ হাজার কেজির ‘সুপারস্টার’ গরু বিক্রি ২০ লাখে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০২:৩৮ পিএম, ২৬ মে, ২০২৬

১ হাজার কেজির ‘সুপারস্টার’ গরু বিক্রি ২০ লাখে

সিরাজগঞ্জে ব্রাহামা ক্রস জাতের প্রায় ১ হাজার কেজি ওজনের বিশাল দেহী লাল রঙের ‘সুপারস্টার’ গরু ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। জেলা পর্যায়ে এটিই সবচেয়ে বড় গরু বলে দাবি করেছেন এর মালিক মেহেদী হাসান। বিক্রির পর তিনি গরুটিকে লাল রঙের কাপড়ে সুন্দরভাবে সাজিয়ে তোলেন।

খামারি মেহেদী হাসান জানান, চার মাস বয়সে গরুটি কেনার পর থেকে তিনি সাড়ে তিন বছর ধরে যত্নসহকারে লালন-পালন করেছেন। নিয়মিত গোসল, দিনে তিন বেলা খাবারসহ নির্দিষ্ট রুটিন মেনে পরিচর্যা করা হতো। খাদ্য তালিকায় ছিল কাঁচা ঘাস, গমের ভুসি ও ভুট্টাসহ পরিমিত দানাদার খাবার।

দেশীয় পদ্ধতিতে বড় করে তোলা এই সুঠাম দেহী ‘সুপারস্টার’-এর জন্য আলাদা ঘরও তৈরি করা হয়েছিল। ঘরটি চারপাশে দেয়ালঘেরা হলেও পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের জন্য গ্রিলের ব্যবস্থা রাখা হয়।

এতো বছর যত্নে লালন পালন করা সুপারস্টারকে বিক্রি হয়ে যাওয়ায় শেষ স্মৃতি হিসেবে মালিক নিজে থেকে তার জন্য লাল কাপড়, গলার মালা, ঘণ্টা কিনে ঘুরিয়ে এলাকাবাসীদের দেখান। বিক্রি হয়ে গেলেও সুপার স্টারকে এখনো তাকে মালিকের খামারেই রয়েছে। ঈদের দিন আগে তাকে ঢাকায় ক্রেতার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন খামারি মেহেদী হাসান।

এদিকে সিরাজগঞ্জ পৌর এলাকার থান এগ্রো ফার্মের রাজাবাবু বিক্রি হয়েছে ৫ লাখ টাকায়। সাদা কালো রংয়ের এই গরুটি বেশ আলোচিত ছিলো।

প্রসঙ্গত, চলতি মৌসুমে জেলায় প্রস্তুত রয়েছে প্রায় ৬ লাখ গবাদি পশু, যার বাজার মূল্য সাড়ে ৩শ‍‍` কোটি টাকা বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অফিস।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!