আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ বঙ্গগামী ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও যানজট মুক্ত নিশ্চিত করার লক্ষ্যে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ -২ আসনের সাংসদ এড. আব্দুস সালাম আজাদ (এমপি)।
এসময় তিনি পদ্মা সেতু টোল প্লাজার বিভিন্ন অংশ ঘুরে সাধারণ যাত্রীদের কোন সমস্যা আছে কিনা সে ব্যপারে খোজ খবর নেন। পরিদর্শনকালে তিনি সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের পরামর্শ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন শেখ,অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। লৌহজং উপজেলা নিবার্হী অফিসার ফারজানা ববি মিতু, লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি, মো. এরফানুর রহমান, শেখ ইশতিয়াক আহমেদ, অতিরিক্ত পরিচালক, পদ্মা সেতু সাইট অফিস, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সাব্বির আহমেদ, উপপরিচালক (প্রশাসন),পদ্মা সেতু সাইট অফিস, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ,আবু সায়াদ নিলয়, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব),পদ্মা সেতু সাইট অফিস, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতু উত্তর থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, এম শুভ আহম্মেদ, ওমর ফারুক অবাক, মেদিনী মন্ডল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল জলিল জুয়েল, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভির আহম্মেদ অভি, লৌহজং থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

