AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত



শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আহত হয়েছেন আরও ৪ জন।

আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

নিহতরা হলেন- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামানিকের কন্যা সারা খাতুন (৮) এবং শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা আলমগীরের পুত্র আহম্মদ (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১ টার দিকে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সাথে লবণ বোঝাই ভটভটির (কুত্তাগাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সারা খাতুন (৮) ঘটনাস্থলেই মারা যান।

এছাড়াও সিএনজিতে থাকা একই পরিবারের সবুজ প্রামানিক ও তার স্ত্রী মিতা খাতুন, সন্তান সোহা খাতুন এবং আয়ান গুরুতর আহত হয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন।

এদিকে একই মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের পুত্র আহম্মদ রাস্তা পারাপারের সময় সিমেন্ট বোঝাই ট্রাকের নীচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, আলাদা দুটো সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক এবং ভটভটি আটক করা হয়েছে। দুটো ঘটনায় আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!