AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০৩:০১ পিএম, ২৫ মে, ২০২৬

সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ফরিদপুরের সালথার ফুলবাড়িয়া গ্রামে লিচু পাড়াকে কেন্দ্র করেনএক বৃদ্ধ আজিজুল মোল্যাকে পিটিয়ে হত্যার আলোচিত মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। গ্রেপ্তার আসামি মো. রাজু মুন্সী (৩৫) এজাহারের ৯ নং আসামী। সে উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সীর ছেলে। তিনি বর্তমানে সোনাপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এর আগে রোববার সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। অফিস খোলার পর থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এরপর ডিডি মহোদয়কে চিঠির মাধ্যমে অবহিত করা হবে। যদি তিনি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে থাকেন, তাহলে আপাতত তাকে সাময়িক বরখাস্ত করা হবে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, গত ১৩ মে ফুলবাড়িয়া এলাকায় লিচু পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আজিজুল রহমান নামের এক ব্যক্তি গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে ১৫ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় লিচু পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আজিজুল মোল্যা (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই মো. ফজলুল হক মোল্যা (৫০) বাদী হয়ে গত ১৫ মে সালথা থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি রুজু করা হয়। একই দিন মামলার ৩ নম্বর আসামি রায়েরচর এলাকার আক্তার মোল্যার ছেলে রিপন মোল্যাকে আটক করে পুলিশ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!