মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৪ মে) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আগামী নির্বাচন পরিচালনা পর্যন্ত ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।
একই সাথে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কমিটির আহবায়ক পদে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর), সদস্য সচিব রুবেল আহমেদ (দিনকাল), যুগ্ম আহবায়ক আবুজার রহমান বাবলা (দৈনিক আমাদের সময়) এবং যুগ্ম সদস্য সচিব পদে এহসান বিন মুজাহির (খোলা কাগজ) মনোনীত হয়েছেন।
কমিটির সদস্যরা হলেন আব্দুর রব (দৈনিক সংগ্রাম), শামসুল ইসলাম শামিম (সময়ের আলো) এবং নূর মোহাম্মদ সাগর (দৈনিক করতোয়া) মনোনীত হয়েছেন।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য শাকির আহমেদ এর সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ, সনেট দেব চৌধুরী বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

