AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
১০:৪৬ পিএম, ২৪ মে, ২০২৬

ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওই মিলনায়তনে তারেক রেজা একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সেখানে পৌঁছালে সদর থানার ওসি মো. আসাদউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজাসহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকালে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আটজনের বিরুদ্ধে মামলা করেন।

এরই জের ধরে পরদিন শনিবার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন। ছাত্রদলের সেই মামলার প্রেক্ষিতেই আজ এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করল পুলিশ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!