মোঃ আমিনুর রহমান, সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ। ২৪ মে ২০২৬ ইং
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা ও ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আইন-শৃঙ্খলা সভায় ইভটিজিং, বাল্য বিয়ে, মাদক প্রতিরোধে কঠোর অবস্থান ও ঈদ উপলক্ষে সাটুরিয়া বাসস্ট্যান্ড ও বালিয়াটি জমিদার বাড়ি এলাকায় যানজট নিরসনে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে, যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোর তদারকির দিকনির্দেশনা দেওয়া হয়। সাধারণ জনগণ সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ অনিক ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন,সাটুরিয়া উপজেলা বি,এন,পির,সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক মো: আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো: আমীর হামজা, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান,(জিয়া) দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলিনুর বক্স রতন, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীসহ উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

