AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে দুস্থ পরিবার পেল ঈদের সামগ্রী



গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে  দুস্থ পরিবার পেল ঈদের সামগ্রী

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে গোদাগাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশল আল আমীন মল্লিক ও নির্বাহী কর্মকর্তা কাওশার হাবিব।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, "পবিত্র ঈদুল আযহার আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও ঈদের হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।"তিনি আরও বলেন, "রাজশাহী জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ঈদকে সামনে রেখে এই সামান্য উপহার হয়তো সব কষ্ট দূর করতে পারবে না, তবে এটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিক প্রয়াস। সমাজের প্রত্যেক বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কেউ আর অবহেলিত থাকবে না।"আলোচনা সভা শেষে উপজেলার ৮০ জন গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, তেল, গুঁড়ো দুধ ও পোলাওয়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপকারভোগীদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন।

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!