AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে দীপ্ত তারুণ্যের প্রতিবাদ ও বিক্ষোভ



মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে দীপ্ত তারুণ্যের প্রতিবাদ ও বিক্ষোভ

মাদারীপুরের ডাসার উপজেলায় ধর্ষণ ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার বিকেল ৫টায় উপজেলার পাথুরিয়ার পাড় স্ট্যান্ড এলাকায় সামাজিক সংগঠন ‘দীপ্ত তারুণ্য’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​বিক্ষোভ মিছিলে স্থানীয় তরুণ, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে "ধর্ষণ মুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই", "ধর্ষকের ফাঁসি চাই" সম্বলিত বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, "চুপ থাকলে অপরাধ বাড়ে, প্রতিবাদে অপরাধ থামে।" তারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

​বিক্ষোভ মিছিলটি পাথুরিয়ার পাড় স্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!