AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৫:০৯ পিএম, ২৩ মে, ২০২৬

লৌহজংয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর বেশি গুরুত্ব আরোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান,লৌহজং থানা অফিসার ইনচার্জ মো. বোরহানুল ইসলাম, পদ্মা সেতু (উত্তর) থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন, লৌহজং উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবরিনা আক্তার, লৌহজং পল্লী বিদ্যূৎ সমিতির (এজিএম) শবনম ফোয়ারা খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, লৌহজং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, হলদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, উপজেলা মহিলা বিনপি নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস,  ট্যুরিস্ট পুলিশ, কোস্ট গার্ড ও আনসারের কর্মকর্তা, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান ঝিলু প্রমূখ।
এছাড়াও লৌহজং উপজেলার প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!