গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামের খোরশেদ আলমকে মাদক সেবনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ মে ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

