AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৬:২৫ পিএম, ২২ মে, ২০২৬

সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেট নগরে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া এক ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র‍্যাব-৯-এর সদস্য ইমন আচার্য। শুক্রবার (২২ মে) দুপুরে নগরের কিন ব্রিজসংলগ্ন চাঁদনীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।

নিহত ইমন আচার্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০। তিনি দীর্ঘদিন ধরে র‍্যাব-৯, সিলেটে কর্মরত ছিলেন।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চাঁদনীঘাট এলাকায় কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবী মাদক সেবন করছিলেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থলের কাছেই ব্যক্তিগত কাজে সাদা পোশাকে অবস্থান করছিলেন র‍্যাব সদস্য ইমন আচার্য।

পালিয়ে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেন ইমন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই ছিনতাইকারী ইমনের বাম বুকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে।

গুরুতর আহত অবস্থায় ইমনকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ-২-এ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল কোতোয়ালি থানার পশ্চিম পাশে এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে সেখানে থাকা র‍্যাব সদস্য ইমন আচার্য ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে আসাদউল আলম বাপ্পী নামের অভিযুক্তকে আটক করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও র‍্যাব।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!