AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোরবানির পশু নিয়ে জামালপুর থেকে ঢাকায় স্পেশাল ক্যাটল ট্রেনের যাত্রা



কোরবানির পশু নিয়ে জামালপুর থেকে ঢাকায় স্পেশাল ক্যাটল ট্রেনের যাত্রা

জামালপুরের ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে কোরবানির পশু পরিবহনের জন্য ৫০০ টাকায় স্পেশাল ক্যাটল ট্রেন যাত্রা করেছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় ইসলামপুর স্টেশন থেকে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে তিনটি ক্যাটল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। প্রতি বগিতে ১৬টি করে গরু পরিবহন করা হচ্ছে, যার খরচ গরুপ্রতি ৫০০ টাকা। প্রতিটি ট্রেনে ২৫টি ওয়াগন রয়েছে। প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু নেওয়া হয়। এ বছর ইসলামপুর থেকে ৭৫টি ওয়াগন বুকিং করেছেন গরু ব্যবসায়ীরা।

বিকেল ৫টায় প্রথম ট্রেনটি ছাড়ার দুই ঘণ্টা পর দ্বিতীয় ট্রেনটি ছেড়ে যায়। ২৩ মে (শনিবার) বিকেলে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে খামারি ও পাইকারদের কথা বিবেচনা করে সরকার ২০২০ সালে প্রথমবারের মতো কোরবানির পশু পরিবহনে ক্যাটল ট্রেন চালু করে। এরপর থেকে প্রতি বছরই এ অঞ্চলের খামারি ও ব্যবসায়ীরা ট্রেনে করে পশু ঢাকায় নিয়ে আসছেন।

তারই ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ রেলওয়ে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটল ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দিয়েছে। এসব ওয়াগনের মাধ্যমে প্রায় ১ হাজার ২০০টি কোরবানির পশু ঢাকায় পরিবহন করা হবে। এতে প্রতিটি ট্রেন থেকে রেলওয়ে বিভাগ প্রায় ২ লাখ টাকা ভাড়া আয় করবে।

ইতোমধ্যে ২৫টি ওয়াগনে প্রায় ৪০০টি পশু নিয়ে প্রথম ট্রেনটি ছেড়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় ট্রেনের সব ওয়াগনই আগেই বুকিং সম্পন্ন হয়েছে।

গরু ব্যবসায়ী গফুর সেখ বলেন, আগে ট্রাকে করে গরু নিয়ে গেলে নানা সমস্যায় পড়তে হতো, বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হতো। ট্রাকে গরু অসুস্থ হয়ে পড়ত। কিন্তু ট্রেনে কোনো ঝাঁকুনি লাগে না, তাই আরামে ঢাকায় নিয়ে যাওয়া যায়।

আরেক ব্যবসায়ী আজগর আলী বলেন, ট্রেনে গেলে খরচ অর্ধেক লাগে। ট্রাকে গেলে খরচ ও ঝুঁকি দুটোই বেশি থাকে। তাই এ এলাকার ব্যবসায়ীরা এখন ট্রাকের পরিবর্তে ক্যাটল স্পেশাল ট্রেনকেই বেশি পছন্দ করছেন।

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের আরও ভালো সাড়া পাওয়া গেছে। সড়কপথের তুলনায় ট্রেনে পশু পরিবহন খরচ কম এবং নিরাপত্তা বেশি হওয়ায় খামারি ও পাইকারদের আগ্রহ বেড়েছে। এ ধরনের পরিবহন ব্যবস্থা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!