AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে: সড়ক মন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কুমিল্লা
০৪:৪২ পিএম, ২২ মে, ২০২৬

নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে: সড়ক মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে অবকাঠামো উন্নয়ন, দক্ষ চালক তৈরি, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (২২ মে ) কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চেক বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় ৪ হাজার ৪৫০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, যা অত্যন্ত উদ্বেগজনক। আনফিট যানবাহন, অদক্ষ চালক এবং জনসচেতনতার অভাব—এই তিনটি বিষয়কে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে এসব বিষয়ে কঠোর নজরদারি ও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু সচেতনতার আহ্বান নয়, পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামানো যাবে না এবং দক্ষ চালকের মাধ্যমে যানবাহন পরিচালনা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতাও জরুরি। ট্রাফিক আইন মানা ও যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে মোট ১১৯টি চেকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা বিতরণ করা হয়।

এর আগে সকালে মন্ত্রী মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা পরিদর্শন করেন এবং ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!