AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০১:১৪ পিএম, ২২ মে, ২০২৬

খাগড়াছড়িতে সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল)-এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পথে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে সেনাসদস্যরা পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। গোলাগুলির ঘটনায় এলাকায় জুড়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সেনাবাহিনী ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, দুটি এফসিসি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে। পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় কোনো সেনাসদস্য হতাহত হননি এবং বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি খাগড়াছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হবে না। সকল সন্ত্রাসী দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!