পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি বিতরণ করেছে সঞ্চিতা ইলেকট্রনিক্স যমুনা এক্সক্লুসিভ শো-রুমের স্বত্বাধিকারী শ্রী সংগীত কুমার পাল। সমাজের দরিদ্র মানুষের মুখে পবিত্র ঈদের আনন্দ পৌঁছে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) রাতে ভাঙ্গুড়া বাজারের লন্ডন টাওয়ারে অবস্থিত সঞ্চিতা ইলেকট্রনিক্সের সামনে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাঙ্গুড়া পৌরসভার ১২ জন পরিচ্ছন্নতাকর্মী শাড়ি পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সংগীত কুমার পালের প্রতি কৃতজ্ঞতা জানান।
চলনবিল সাহিত্য সংসদের সভাপতি কবি মো. নুরুজ্জামান সবুজ মাস্টার বলেন, ঈদের আগমুহূর্তে এ ধরনের মানবিক কাজে সামর্থ্য অনুযায়ী আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত। ভাঙ্গুড়া উপজেলার সঞ্চিতা ইলেকট্রনিক্সের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
সঞ্চিতা ইলেকট্রনিক্স যমুনা এক্সক্লুসিভ শো-রুমের স্বত্বাধিকারী শ্রী সংগীত কুমার পাল জানান, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায় মানুষও সেই আনন্দে শামিল হতে পারে। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সেই সঙ্গে ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা করি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

