AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে চাঁদা চাওয়ায় অটো চালকদের সড়ক অবরোধ


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৭:৫৯ পিএম, ২১ মে, ২০২৬

শ্রীপুরে চাঁদা চাওয়ায় অটো চালকদের সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে অটো চালকদের কাছ থেকে চাঁদা দাবি প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা। এসময় আনসার রোড-বহেরারচালা সড়কের দেড় কিলোমিটার অংশে যাঞ্জট লেগে যায়।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার আনসার রোড মোড়ে অটো চালকের বিক্ষোভ করে।

বিক্ষোভকারী অটো চালকেরা বলেন, আমরা এই সড়কের দীর্ঘদিন ধরে অটো চালাচ্ছি। রবিবার বিকেলে হঠাৎ করে স্থানীয় উদয় সরকার কয়েকটি অটোর চাবি রেখে দেয়। তারা বলেন উদয় তাদের কাছে ছোট অটো দুই হাজার এবং বর অটো চার হাজার টাকা প্রতি মাসে দিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে আরেক অটো চালক বলেন আমরা কয়েকজন গত দুই মাস যাবত চাদা দিয়ে আসছি।

বিক্ষোভকারী অটো চালকেরা বলেন, এই ছোট সড়কে সারাদিন অটো চালিয়ে ৪০০-৬০০ টাকা উপার্জন কিরা যায়। সেই টাকা থেকে ঘর ভাড়া, দোকানের বাকি, সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে হয়। এই অল্প উপার্জন থেকে যদি ২-৪ হাজার টাকা চাঁদা দিতে হয় তাহলে স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে আমরা না খেয়ে থাকবো।

আনসার রোড-বহেরারচালা সড়ক অবরোধের খনর পেয়ে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত বেপারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটো চালকদের সাথে কথা বলেন। পরে তাদের দুর্ভোগের কথা শুনে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সোয়া ৬ টার দিকে অটো চালকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয় এক ছাত্রদল নেতা অটো চালকদেরকে বুঝিয়ে বললে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!