গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পায়েল বালা (১৪) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পায়েল বালা জাঠিয়া গ্রামের রঞ্জন বালার মেয়ে এবং কোটালীপাড়া শাহানা রশীদ বালিকা উচ্চ বিদ্যালয়-এর অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার জন্য পায়েল তার বাবার কাছে একশ টাকা চেয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় অভিমান করে সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে কোটালীপাড়া থানা-এর এসআই সাদ্দাম হোসেন খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

