AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: আত্মসমর্পণ করল ‘ছোট সুমন বাহিনী’


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৫:০৮ পিএম, ২১ মে, ২০২৬

‘সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: আত্মসমর্পণ করল ‘ছোট সুমন বাহিনী’

বাগেরহাট সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আলোকে দস্যুদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে কোস্ট গার্ড জানিয়েছে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। তবে যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ মে ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত অভিযানে ২৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭৮ রাউন্ড তাজা কার্তুজ, ২৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ২১ জন বনদস্যুকে আটক করা হয় এবং দস্যুদের কবল থেকে ২০ জন জেলে ও বনজীবীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ধারাবাহিক অভিযানের মুখে সুন্দরবনের দস্যু বাহিনীগুলো কোণঠাসা হয়ে পড়েছে বলে দাবি করেছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র প্রধান সুমন হাওলাদারসহ সাত ডাকাত আত্মসমর্পণ করেছে।

গত ১৭ মে রাত ১১টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় কোস্ট গার্ডের কাছে তারা অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে। এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় একনলা বন্দুক, ২টি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আত্মসমর্পণকারী দস্যুরা হলেন-সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) এবং মাহফুজ মল্লিক (৩৪)। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, কিছু স্বার্থান্বেষী মহল বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে কোনো অপপ্রচারই দস্যু দমন অভিযানকে ব্যাহত করতে পারবে না।

ব্রিফিংয়ে পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। তিনি সুন্দরবনের সক্রিয় সকল দস্যুকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!