AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত



কেন্দুয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসক নেত্রকোণা ও কেন্দুয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষকমণ্ডলী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সম্প্রীতি এবং জনসেবায় মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক মনযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উন্নয়ন কার্যক্রমে সকলের অংশগ্রহণ এবং প্রশাসনের সাথে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান। গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধন প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষা, সামাজিক সচেতনতা ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!