AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে গর্তের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু



সাদুল্লাপুরে গর্তের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গর্তের পানিতে ডুবে মিথিলা (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত মিথিলা স্থানীয় কৃষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে কিশামত দুর্গাপুর ঝাউলার বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন সকালে বাড়ির পাশে মিথিলা খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে পাশের একটি মাটি কাটার গর্তের পানিতে পড়ে ডুবে যায়।

কিছুক্ষণ পর তার বাবা-মা, ভাই-বোন ও প্রতিবেশীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে গর্তের পানিতে মিথিলার মরদেহ ভাসতে দেখতে পান তারা।

এদিকে নিষ্পাপ শিশু মিথিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওশা আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি থানা পুলিশকে অবগত করার পর মিথিলার মরদেহ দাফন করা হয়েছে।”

 

একুশে সংবাদ/ যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!