AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৩:০৯ পিএম, ২১ মে, ২০২৬

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

নাটোরের লালপুর উপজেলার সিরাজীপুর এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে ) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম এসকেন আলী ভোলা (৬০)। আহতরা হলেন শাপলা খাতুন (৩০) ও সুফিয়া খাতুন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘলা থাকার পর হঠাৎ বজ্রপাত হলে ভাটায় কর্মরত শ্রমিকদের ওপর বজ্রপাত আঘাত হানে। এতে এসকেন আলী ভোলা গুরুতর আহত হন। পরে ভাটার লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারী বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত এসকেন আলী ভোলা নাটোর জেলার বালিতিতা গ্রামের বাসিন্দা। আহত শাপলা খাতুন জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী এবং সুফিয়া খাতুন একই এলাকার বাসিন্দা।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/ যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!