AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে লায়ন্স চক্ষু হাসপাতালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর



পার্বতীপুরে লায়ন্স চক্ষু হাসপাতালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯ টায় পার্বতীপুরের লায়ন্স ক্লাব ভবনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নবগঠিত কমিটির হাতে এ দায়িত্ব তুলে দেওয়া হয়।

সভায় লায়ন্স চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন ডাঃ মোঃ মোফাক্ষারুল ইসলামের সভাপতিত্বে এবং পুরাতন কমিটির সদস্য সচিব মাহামুদুর রশিদ বাবুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সদস্যদের ভোট ও মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন লায়ন মোঃ আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লায়ন আফজাল হোসেন এবং সদস্য নির্বাচিত হয়েছেন লায়ন এ জেড এম ওয়াজেদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাধারণ সদস্য, লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লায়ন্স চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে পার্বতীপুরসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!