AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কুমিল্লা
১২:২৪ পিএম, ২১ মে, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকামুখী লেনে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকা থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে শুরু হওয়া এ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টানা তিনদিন ধরে ভোর থেকে দিনের বড় একটি সময় মহাসড়কে যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকাগামী যাত্রী ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু জানান, কুমিল্লা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল। তবে ইলিয়টগঞ্জ পার হওয়ার পরই দীর্ঘ যানজটের মুখে পড়তে হয়। সকাল থেকে দীর্ঘ সময় ধরে গাড়িতে আটকে থাকার কথাও জানান তিনি।

আরেক যাত্রী মো. মহিউদ্দিন বলেন, কয়েকদিন ধরেই মহাসড়কে যানজটের খবর পাওয়া যাচ্ছিল। তাই ভোরে রওনা দিলেও শেষ পর্যন্ত যানজট এড়ানো সম্ভব হয়নি। গরমের কারণে দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান তিনি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছে একটি ট্রাক উল্টে যাওয়ায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

ঈদযাত্রা সামনে রেখে মহাসড়কে ঘন ঘন যানজট দেখা দেওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

 

একুশে সংবাদ/ যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!