AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন-শোভাযাত্রা


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৮:০১ পিএম, ২০ মে, ২০২৬

লৌহজংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন-শোভাযাত্রা

অগ্নিযোদ্বাদের একটা পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন এই প্রতিপাদ্য সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ২০ মে সকালে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উপজেলার বেজগাঁও ইউনিয়ন মালিরঅংক ফায়ার সার্ভিস স্টেশনের সামনে উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঘোষিত ৩ দিন ব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রার আগে অগ্নিনির্বাপণ মহড়া, উদ্ধার প্রশিক্ষণ ও জনসচেতনতা মূলক প্রচার লিফলেট বিতরন করা হয়।

এসময় উপস্থিত সকলকে বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিংবা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে তার দ্রুত ও নিরাপদভাবে নিয়ন্ত্রণ আনা যায় সে বিষয়য়ে ব্যবহার প্রদর্শনী দেখানো হয়।

লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রা  আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উল ইসলাম। লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সুমন আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লিডার মোঃ কয়েস ও মোঃ সাইফুল ইসলামসহ স্হানীয় গণমাধ্যমকর্মীগন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!