AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে মতবিনিময়



তানোরে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে মতবিনিময়

রাজশাহীর তানোর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর এরিয়া প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। এছাড়া তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র যুব সদস্য সারোয়ার হোসেন ও মুক্তা খাতুনের যৌথ সঞ্চালনায় এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তানোর এপি প্রোগ্রাম অফিসার ঝুনু লিমা বৈদ্য, প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র উপকার ভোগী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকসহ তানোর এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রামের ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সার্বিক বিষয় তুলে ধরেন।

.

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!