AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলডাঙ্গা খাদ্য গুদামে অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন



নলডাঙ্গা খাদ্য গুদামে অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর।

এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী, নলডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল হাসান, বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিন ও দীপু মহন্ত, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক মোজাহিদুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গুদামের কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২০২৬ বোরো মৌসুমে এ গুদামে সরকার নির্ধারিত প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে প্রায় আড়াই হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!