AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ



অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে চলাচলকারী যানবাহনের ধীর গতিতে যাতায়াতের ফলে জনভোগান্তি তৈরি হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০ টার পর মহাসড়কের দরিকান্দি এলাকায় বিক্ষোভে নামতে দেখা গেছে।

জানা গেছে, গত ১৭ মে দুপুরে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল করাকে কেন্দ্র করে মো. মোমিন (৪৫) নামের এক রিকশাচালককে শাহীন (৪০) নামের আরেকজন বেধড়ক মারধর করে।সেদিন শাহীনের হাতে মারধরের শিকার হতে ভিকটিম মো. মোমিন গুরুতর আহত হয়ে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা নেওয়াকালীন আজ ভোরে তার মৃত্যুবরণ হয়।

এরপরই এই মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে স্থানীয়রা প্রায় ৩০ মিনিট সময় সড়ক অবরোধ করে মানববন্ধনে করেন। তাদের অবস্থানের ফলে জাঙ্গাল হতে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা ১৫ মিনিটের মতো মহাসড়কে অবস্থান নিলে পুলিশের পরামর্শে মহাসড়ক ছেড়ে দেয়। বিক্ষোভকালীন সময়ে যানচলাচলে ধীর গতি থাকলেও যানজট সৃষ্টি হয়নি।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে নামমাত্রই আমি ঘটনাস্থল এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ তারা অবস্থান করেছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!