AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ



মুকসুদপুরে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের তিন নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতারা হলেন,মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. টুনু কাজী (পিতা: মৃত আব্দুল গফুর কাজী), সদস্য কাজী আনোয়ার হোসেন (পিতা: মৃত কাজী আব্দুল আলী) এবং সদস্য ফায়েক কাজী (পিতা: মৃত আব্দুল গফুর কাজী)।

তাদের সবার বাড়ি উপজেলার পাচুড়িয়া গ্রামে, ডাকঘর সালিনাবক্স, উপজেলা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ। মঙ্গলবার (১৯ মে) তাদের স্বাক্ষরিত পৃথক প্রেস নোটিশে এ তথ্য জানানো হয়।

লিখিত প্রেস নোটিশে তারা জানান, ১৯ মে ২০২৬ তারিখ থেকে তারা আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম ও দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রেস নোটিশে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!