AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্দরে সড়ক পারাপারের সময় বাসের চাপায় মহিলা শ্রমিক নিহত



বন্দরে সড়ক পারাপারের সময় বাসের চাপায় মহিলা শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের বন্দরে সড়ক পারাপারের সময়, মালা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকার ঢাকাগামী লেনে এ ঘটনাটি ঘটে।

নিহত মালা আক্তার সোনারগাঁ থানার পশ্চিম বেহাকইর এলাকার রবিউল ইসলামের স্ত্রী।

খবর পেয়ে  কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে  লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহয়তায় ঘাতক বাসটিসহ চালক সোহরাব হোসেন (৫৬)কে গ্রেপ্তার করে বন্দর থানায় সোর্পদ করে।

গ্রেপ্তার সোহরাব হোসেন যশোর জেলার কোতায়ালী থানার সহকরপুর খাঁপাড়া এলাকার মৃত সবদুল মিয়ার ছেলে।

এ ব্যাপারে নিহতের স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার চালকের বিরুদ্ধে  বন্দর থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত চালককে মঙ্গলবার (১৯ মে) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, মামলার বাদী স্ত্রী মালা বেগম দীর্ঘ দিন ধরে একটি প্লাস্টিকের কারখানা কাজ করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাএলাকার ঢাকাগামী লেনে পৌছলে ওই সময়  দ্রুতগামী শ্যামলী পরিবহন (রেজি নং ঢাকা মেট্রো ব-১৫-০২৯৬) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!