AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে ভূমি সেবা উদ্বোধন



কালিয়াকৈরে ভূমি সেবা উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন, জনসচেতনতামূলক সভা ও র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, কালিয়াকৈর পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, গাজীপুর জেলা জার্সাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, শ্রীফলতলী ভূমি কর্মকর্তা মহানন্দা বর্মন, সফিপুর ভূমি কর্মকর্তা আব্দুল জব্বারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দলিল লেখক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!